প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৩, ৫:৫৪ পি.এম
শিবগঞ্জে ৩টি সরকারি প্রাথমিকের একাডেমিক ভবন উদ্বোধন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উজিরপুর, পারকালুপুর ও রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত এসব একাডেমিক ভবনের উদ্বোধন করেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধবকখ তিনি আরো বলেন, সরকার দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক এফাজ উদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামিম রেজা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.