প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৩, ৭:০৩ পি.এম
শিবগঞ্জে নবনির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করলেন এমপি শিমুল ।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়ায় পাগলা নদীর ঘাটেব ৩৬০মিটার চেইনেজে ৯৮.১০ মিটার দৈর্ঘ্যের ৯ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ নভেম্বর) বিকালে কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রিজটি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহাব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা নির্বাহী প্রকৌশলী ছবের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুনাল মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমুল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামিম রেজা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.