চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় এক পাগলা হাতির আক্রমনের মুফাসসির নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়েনের মানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মুফাসসির হোসেন উপজেলার লক্ষ্ণীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, মানিকপাড়া ইউনিয়নের লক্ষ্ণীপুর গ্রামে হাতির আক্রমনে গুরুত্র আহত হয় স্কুল চাত্র মুফাসসির । আহত অবস্থায় মুফাসসির কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ওিসি আর জনান দুটি হাতির একটিকে গ্রামবাসী আটকিয়ে রেখেন। বিষয়টি জানানোর পর রাজশাহী থেকে বন কর্মকর্তাসহ একটি দল ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছেন। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com