প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৩, ১০:০৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদী থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

নাদিম হোসেন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জামতলা ব্রিজের পাশে পাগলা নদী থেকে এক ভাসমান বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবার ) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মোঃ জুড়ান আলী (৬০)।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই শাহবাজপুর ইউনিয়নের ইউপি সদস্য তোজাম্মেল হক বলেন, আমার চাচাতো ভাই একজন ভারসাম্যহীন তিনি বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয় তিনি শ্বশুরবাড়িতে শিয়াল মারায় থাকতেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি তিনি নদীতে নেমে আর উঠেনি বৃহস্পতিবার থেকে অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে পাগলা নদীতে জামতলা ব্রিজের পাশে মরদেহ একটি স্থানীয়রা দেখতে পাই পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহম্মেদ জানান, শাহবাজপুর জামতলা ব্রিজ এলাকা থেকে একজন ভারসাম্যহীন ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.