প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৭:০০ পি.এম
সীমান্তহাটের জায়গা দেখতে চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাইকমিশনার

নাদিম হোসেন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ ও ভারত যৌথ সীমান্তহাটের জন্য জায়গা ঘুরে দেখেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। উপজেলার জমিনপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে এ হাট বসবে বলে জানা গেছে।
(১৮ অক্টোবর) বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার এ হাটের জায়গা পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসেনর জাতীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও কিরণগঞ্জ বিজিবি ক্যাম্প কমান্ডার আনিসুর রহমানসহ অন্যরা।
স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তে যৌথ হাট বসলে আমাদের অনেক ভালো হবে, আজ সীমান্তে হাটের জায়গা নির্ধারণের জন্য ভারতীয় সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার, আমাদের এমপি মহোদয় সীমান্তে হাতের জায়গা পরিদর্শন করেছেন এতে আমরা অনেক আনন্দিত।
ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, সীমান্ত হাট বসলে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসেনর জাতীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, বর্তমানে ভারত-বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো শিবগঞ্জের সীমান্তে হাট বসলে ও ভারতীয় জনসাধারণের শিবগঞ্জের সাধারণের অনেক সুবিধা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.