চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সোমবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের চিকু আলীর ছেলে। পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক সোনামসজিদ স্থলবন্দর যাচ্ছিল। এ সময় কানসাট মিলিক মোড় এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মতিউর রহমান মারা যান। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com