প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৫:৩৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশুদের নিয়ে সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি: সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সুধী সমাবেশ, কেক কাটা, আলোচনা সভা ও এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করেন চাঁপাইনবাবগঞ্জের সুহৃদরা। জেলা সুহৃদ সমাবেশের উদ্যোগে সকালে কেয়া শপিং সেন্টারের মিলনায়তনে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন জেলা সুহৃদ সমাবেশের সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব মনির হোসেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশ উপদেষ্টা আকবর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু , শিবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক সোনা, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন , শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রের প্রশিক্ষক মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্রের দেড়শ শিক্ষার্থীকে কেক ও খাবার বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.