শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:“অসময়তার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস প্রমূখ।
পরে শিবগঞ্জ উপজেলার ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কশরত প্রদর্শন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com