প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৪:৫০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে টাকা পয়সা দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

নাদিম হোসেন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে টাকা পয়সা কে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের হাতে সাদিকুল ইসলাম (৩২) ছোট ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গার শ্রীরামপুর এলাকায় এ র্ঘটনা ঘটে। নিহত সাদিকুল ওই এলাকারই আফসার আলীর ছেলে। পেশায় তিনি একজন মাইক্রো ড্রাইভার ছিলেন
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- শফিকুল ইসলাম ও সাদিকুল ইসলাম টাকা পয়সা ধার দেওয়া কে কেন্দ্র দুই ভাইয়ের মধ্যে মারামারি এক পর্যায়ে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করে বড় ভাই শফিকুল ইসলাম । পরে তার পরিবারের লোকজন জেলা হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান এই ঘটনায় রাতেই আসামি শফিকুল ইসলাম কে আটক করছে সদর থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.