প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৩:৩৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার দিবস পালিত

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র্যালি বের হয়ে শিবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ইউ পি চেয়ারম্যানগণনও
সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দিবসটি পালনের মাধ্যমে জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়বে এবং স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা শেষে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন কর হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.