প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ৬:২৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে এক’শ মেহগুনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকের এক বিঘা জমির মেহেগুনির প্রায় ১০০টি গাছ কেটেছে দুর্বৃত্তরা
রবিবার রাতে (৪ সেপ্টেম্বর ) সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা পড়ে থাকতে দেখেন ভুক্তভোগী কৃষক। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজাবিঘী গ্রামে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর মিয়া পাড়া গ্রামের মৃত্য আব্দুর রশিদের ছেলে মেহেদী হাসান জানান, গত ৫ বছর আগে নিজের এক বিঘা জমিতে প্রায় এক'শ মেহগনির গাছের চারা লাগিয়েছিলাম। প্রায় আমার ১০ লক্ষ টাকার ক্ষতি করেছে যারা আমার গাছ কেটেছে তাদের বিচার চাই । শত্রুতা করে এমন ক্ষতি করে দিয়ে গেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এক বিঘা জমির এক'শ গাছ সবগুলোই গাছ কেটে ফেলেছে । তবে স্থানীয়রা বলছে গাছগুলো সব রাতের অন্ধকারে কাটা হয়েছে । এবং মানুষে মানুষের শত্রুতা থাকতে গাছের সাথে শত্রুতা করা মোটেই উচিত হয়নি। এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের জানান, শত্রুতা বসত এ ঘটনের ঘটনা ঘটিয়েছে। এতে ঐ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি লিখিত পেলে বিষয়টি খতিয়ে দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.