শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় র্যাব-৫ এর অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬জনকে আটক করেছে। আটককৃর্ত ব্যক্তিরা হলেন ২নং শাবাহাবপুর ইউনিয়নের ১। বালিয়াদিঘীর বাবু (৩২) ২। সোনাপুরের শরিফ (৩০),৩। শিয়ালমারা মিজানুর (৩৫) ৪। বালিয়াদিঘীর জিয়াউর রহমান (৩৫), ৫। সোনামসজিদের কৃষ্ণ ঘোষ (৩০), ৬। কামালপুরের আনারুল ইসলাম (২৮),। সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে (ক) ইয়াবা ট্যাবলেট-৬০(ষাট) পিচ, (খ) হেরোইন-১৫(পনেরো) পুরিয়া, (গ) গ্যাস লাইটার-০২(দুই)টি, এবং (ঘ) ফুয়েল পেপার ০৫(পাঁচ) টি সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন করার উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে ।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com