প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৩, ১১:৫২ পি.এম
শিবগঞ্জে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

শিবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।
০৪ জুলাই মঙ্গলবার বিকালে কোলাহল কমিউনিটি সেন্টারে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে
শপথ বাক্য পাঠ করান শিবগঞ্জের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সাব-রেজিষ্ট্রার অফিসার রাফায়েল ফাতেমী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার আফসানা বেগম।
নির্বাচিন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মুনসুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর সাব-রেজিষ্ট্রার জহিরুল ইসলাম, ভোলাহাট সাব- রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার মন্ডল।
দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি তোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জেমসহ ৯ নির্বাচিত সদস্য শপথ গ্রহণ করে।
এসময় শিবগঞ্জে শতাধিক দলিল লেখক উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.