চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিদিঃ পুলিশ হেফাজত হতে পলায়নকৃত মাদক মামলাসহ একাধিক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মাসুম @ মাসুদ রানা ও তার সহযোগী অপর মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াসকে হেরোইন ও অস্ত্র সহ গ্রেফতার। গ্রেফতার কৃত ব্যক্তিদ্বয় হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নজিবুল ইসলামের ছেলে মাসুম(২৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার, বাড়ীনগর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ইলিয়াস(২৪)।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি কোম্পানী র্যাব-৫, রাজশাহী এর একটি চৌকষ আভিযানিক দল ২৬ জুন ২০২৩ ইং তারিখ ভোর ০৫:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাঢ়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রামস্থ ধৃত আসামী মোঃ ইলিয়াস (২৪) পিতা-মৃত নায়েব আলী এর বসত বাড়ীতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, সিপিএসসি কোম্পানী অধিনায়ক ফ্লাইট লেঃ মারুফ হোসেন খান এবং সিপিএসসি কোম্পানীর উপ অধিনায়ক সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান শফিক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ হেফাজত হতে পলায়নকৃত হেরোইন মামলার এজাহার নামীয় আসামী ১। মোঃ মাসুম @ মাসুদ রানা (২৫), পিতা-মোঃ নাজিবুল ইসলাম @ নাজিবুর, সাং-কোদালকাটি জেলে পাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, এবং তার সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী ২। মোঃ ইলিয়াস (২৪) পিতা-মৃত নায়েব আলী, সাং-বাড়ী নগর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে (ক) বিদেশি পিস্তল-০১টি, (খ) ম্যাগাজিন-০১টি, (গ) গুলি-০৩ রাউন্ড, (ঘ) হেরোইন-৮০০ গ্রাম, (ঙ) মোবাইল ফোন-০২টি, (চ) সীমকার্ড-০২টি ও (ছ) হ্যান্ডকাফ-০১টি, (জ) গামলা-০১টি, (ঞ) মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেল-০১টি সহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গত ২৪ মে ২০২৩ তারিখ পুলিশ এবং বিজিবির যৌথ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে হ্যান্ডকাফ লাদিগয়ে সদর উপজেলার আলাতলী ইউনিয়নের কোদালকাটি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশের একটি বিশেষ দল অভিযানে যায়। অভিযানে গিয়ে গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে কোটি টাকা মূল্যের ১ কেজি ৮২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ফেরার পথে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে মাসুদ হ্যান্ডকাফ নিয়েই দৌড়ে অন্ধকারের মধ্যে হারিয়ে যান।
উক্ত ঘটনার পরপরই র্যাব বর্নিত আসামীর অবস্থান সনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এর প্রেক্ষিতে ২৬ জুন ২০২৩ ইং তারিখ আভিযানিক দল জানতে পারে যে, পলাতক আসামী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাঢ়িদহ ইউনিয়নের বাড়ীনগর গ্রামস্থ ২নং আসামী মোঃ ইলিয়াস (২৪) পিতা-মৃত নায়েব আলী এর বসত বাড়ীতে অবস্থান করছে। পরবর্তীতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল গভীর রাতে উত্তাল পদ্মা নদী পার হয়ে উক্ত এলাকায় যায় এবং প্রযুক্তির সহায়তায় ২নং আসামী ইলিয়াস (২৪) এর বাড়ী সনাক্ত করে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় ২নং আসামী ইলিয়াসের বাড়ী তল্লাসী শুরু করলে পলাতক আসামী মাসুম ও ইলিয়াসকে একটি কক্ষ হতে অবৈধ অস্ত্র, হেরোইন ও হ্যান্ডকাফ সহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মাসুম @ মাসুদ রানা (২৫) এর নামে পূর্বে অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও পুলিশের কর্তব্যে বাঁধাদান, মারপিট ও আইন সঙ্গত গ্রেফতার প্রতিরোধ করিয়া পালানো সংক্রান্তে মামলাসহ সহ একাধিক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com