শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চারিয়ে ১৩ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরী পাড়ার মৃত মাতাব্বর হোসেনের ছেলে ¯^পন হোসেন (৩৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর বেইলী ব্রীজের পশ্চিম পাশে বাবু মিয়ার ইলেক্ট্রনিক্স দোকানের সামনে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ ¯^পনকে আটক করে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন বহুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পূর্বে তার নামে এ সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com