প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৩, ১২:১৭ এ.এম
মানব কল্যাণে একবছর (ইউএনও) আবুল হায়াত

শিবগঞ্জ প্রতিনিধিঃ মো. আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলার মানুষের কাছে বেশ পরিচিত একটি নাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০২২ সালের ১২ মে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে আজ ১২ মে ২০২৩ এই উপজেলায় দায়িত্বকালে ১টি বছর পূর্ণ করে ২য় বছরে পদার্পণ করেছেন তিনি। ইতিমধ্যেই এই উপজেলার সর্ব শ্রেণি-পেশা ও সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন এই নির্বাহী কর্মকর্তা। দায়িত্ব সচেতনতা ও অনিয়মের বিরুদ্ধে সিদ্ধান্তে অটল থাকায় বিভিন্ন চড়াই উতরায় ও পার করতে হয়েছে তাঁকে। উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরসমূহকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত রাখতে রয়েছেন অটল অবস্থানে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নসহ ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন এবং বিভিন্ন দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতেও সর্বচেষ্ট রয়েছেন তিনি। বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনায়
সমস্যাগ্রস্থ মানুষের খবর পেলেই ছুটে চলেছেন মাঠে- ঘাটে। উপজেলায় একজন সৎ, দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করায় সর্বদিক বিবেচনায় তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। এমনকি শিবগঞ্জ উপজেলার বর্তমান সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, এরকম মানুষিকতার মানু্ষ শিবগঞ্জ উপজেলায় প্রয়োজন বলে জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.