প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৩, ৭:১৯ পি.এম
শিবগঞ্জে অবৈধ বালূ উত্তোলন বন্ধে অভিযান ইউএনও

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বহলাবাড়ি ঘাট ও সাত্তার মোড় ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। তিনি বলেন, উপজেলায় সরকার ঘোষিত কোন বৈধ বালুমহল নেই। ফলে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন সব সময় অবৈধ বালুমহলের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.