প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৫:৩৬ পি.এম
কানসাট ও দাইপুখুরিয়ায় ভিজিএফ’র চাল বিতরণ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ও দাইপুখুরিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল পরিবারদের মাঝে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কানসাট ইউনিয়নে ভিজিএফ'র চাল বিতরণে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ সেফাউল মুলক ও দাইপুখুরিয়া ইউনিয়নে ভিজিএফ'র চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আলোমগীর রেজা।
এদিকে কানসাট ইউনিয়নে অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল ৫ হাজার ৪৭০টি পরিবারকে ১০ কেজি চাল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আলাউদ্দিন, ইউপি সদস্য মোঃ ইমরান আলী, সাইদুর রহমান মিন্টু, সেলিম রেজা, আব্দুস সামাদ, আহসান হাবীব সহ অত্র ইউপির সদস্যগণ ও কর্মকর্তা।
অন্যদিকে, দাইপুখুরিয়া ইউনিয়নে অসহায়, দরিদ্র ও অস্বচ্ছল ৫ হাজার ৪৬৫টি পরিবারকে ১০ করে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য আক্তারুল ইসলাম, আব্দুস সালাম, মনিরুজ্জামান বাবুল, আব্দুল আজিজ, সমিজন বেগম সহ সকল ইউপি সদস্যগণ ও ইউপি কর্মকর্তা-কর্মচারিগণ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.