শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সোমবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হলো পাঠ পর্যবেক্ষণ,মেধা পুরুস্কার ও অভিভাবক সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনাব প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, জনাব মোঃ শাহীন আলী,পল্লী উন্নয়ন কর্মকর্তা,ভাইস-চেয়ারম্যান জনাব মোসাঃ শিউলী বেগম ও জনাব মোঃ গোলাম কিবরিয়া। স্কুলের অভিভাবক ও ছাত্র-ছাত্রী সম্মাানিত আমন্ত্রীত অতিথিদ্বয়রা সমাবেশে অংশগ্রহণ করেন। ছত্রাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাকিবের সঞ্চালনায়,কোরআন তেলাওয়াত করেন মওলানা মোঃ জালাল উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রীদের শপথ বাক্য পাঠে মুগ্ধ এবং ৫ম শ্রেণির ইংরেজি বিষয়ে পাঠদান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মোসাঃ মেরিনা খাতুন এবং মোঃ আব্দুর রাকিব। প্রধান অতিথির বক্তব্যে প্রধান সড়ক হতে বিদ্যালয়ের গেট পর্যন্ত পাকা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রতি দেন এবং কয়েকজন দরিদ্র ছাত্রকে পোশাক করার জন্য নিজের বেতন থেকে নগদ অর্থ প্রদান করেন। সবশেষে মেধা পুরুস্কার প্রদানের মাধ্যমে সমাবেশের সমাপ্তী করেন।

প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com