প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৩, ৭:৫৯ পি.এম
শিবগঞ্জ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুরে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেক কেটে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউপির আওয়ামী লীগের সাবেক সভাপতি মানিকুজ্জামান, সিনিয়র সহ সভাপতি তাকিরুজ্জামান ডাক্তার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিউর রহৃান টানু, সাবেক ছাত্র নেতা ইব্রাহিম,
ছাত্র নেতা জুয়েল রানাসহ আওয়ামী লীগ , যুবলীগ,ছাত্র লীগের নেতাকর্মিরা।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.