মোহাঃ শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ১৩ মার্চ (সোমবার) উৎসবমূখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষ পুরনো দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল দশটা থেকে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে। চারজন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়। প্রকাশ্যে দলীয় প্যানেলের ঘোষনা না করলেও ভিতর ভিতর আওয়ামীলীগ সমর্থিত দুইটি প্যানেলে বিভক্ত হয়েই নির্বাচনটি জমে উঠেছিল বলে ভোটাররা জানান। নির্বাচনে মোট ৮ জন পুরুষ এবং দুইজন মহিলা (সংরক্ষিত) প্রার্থী প্রতীক এর পরিবর্তে বিভিন্ন সংখ্যায় নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রার্থীরা হলেন মোহা.আজিজুল (১), এমরুল হাজারী (২), মো.খুররাম (৩), মোহা.জামাল উদ্দিন (৪), মো.মোজাম্মেল হক (৫), বশির আহমেদ (৬), মো.আব্দুর রশিদ (৭), মোহা.শাহনুয়াজ ইকবাল (৮) নম্বর নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাচনে মো.খুররাম (৩) নম্বরে ২৫৯ ভোট পেয়ে প্রথম, এমরুল হাজারী (২) নম্বরে ২৪৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বিজয়ী হন। মো.আজিজুল (১) নম্বরে ২৩১ ভোট পেয়ে তৃতীয় এবং মো.মোজাম্মেল হক (৫) নম্বরে ২২৩ ভোট পেয়ে ৪র্থ স্থানে বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এদিকে মহিলা (সংরক্ষিত) সদস্য পদে মোসা.কবিতা বেগম (৯) নম্বরে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৭৫৭ জন এর মধ্যে ৫২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। নির্বাচনের ফলাফল ঘোষনার পর বিজয়ীরা তাদের নিজ নিজ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com