প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৩, ১১:৫৪ পি.এম
ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে রাস্তায় বীরমুক্তি যোদ্ধাদের মানববন্ধন ও প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সব-রেজিস্ট্রার বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকালে সাবরেজিস্ট্রার এর অফিসের সামনের সড়কে মুক্তিযুদ্ধের মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাবরেজিস্ট্রার ইউসুফ আলী কর্তৃক জনসাধারনকে হয়রানি, ঘুষ বাণিজ্য,পরবর্তী জনরোষের শিকার হওয়ার দায়ী উপজেলা নির্বাহী অফিসার দায় চাপানোর অপচেষ্টা আমরা শিবগঞ্জের মুক্তিযোদ্ধারা মেনে নিতে পারবো না,নির্বাহী অফিসার আবুল হায়াত একজন ভালো মানুষ তার তার বিরুদ্ধে কোন অপপ্রচার চালালে আমরা এর চাইতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সেই সাথে দুর্নীতিগ্রস্ত সাব রেজিস্টার ইউসুফ আলীর চাকরি থেকে অব্যাহতি দাবি জানান ।

এই সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ, জেলা জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম, জেলা কমান্ডের সহিত্যক ও সংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তোসলিম উদ্দিন, আহসান হাবিব , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.