চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের পারকানসাট বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের সামন থেকে ৩শ বোতল ফেন্সিডিলসহ রাসেল নামের একজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটকর্কৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির হরিপুর মহিলা বাজারের এনামুল হকের ছেলে রাসেল (২৪) আলী। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প বুধবার একপ্রেস বিজ্ঞপ্তি জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ২১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের পারকানসাট বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম সংলগ্ন জনৈক মোঃ ফারুক ড্রাইভারের নির্মানাধীন দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-৩০০(তিনশত) বোতল সহ আসামী ১। মোঃ রাসেল আলী (২৪), পিতা-মোঃ এনামুল আলী, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-হরিপুর মহিলা বাজার, ইউপি-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, কে হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উল্লেখিত সময় একটি মাদকের বড় চালান সরবরাহ করা হচ্ছে। অতঃপর কোম্পানির আভিযানিক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় আমের ক্যারেটে মাদক পাচার কালে তাকে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com