চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর হতে৪ জন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৫ চাপাই ক্যাম্প। র্যাব-৫ চাপাই ক্যাম্প বুধবার একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ০৪ ডিসেম্বর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ০২:১০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের (উত্তর পাড়া) কাদির প্রফেসর এর জমি লিজকারী ধৃত আসামী মোঃ সুজন আলী, পিতা-মৃত হুমায়ুন কবির এর মুরগীর খামারের টিনের ছাপড়া ঘরের ভিতরে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে (ক) কোপ দা-০১টি, (খ) চাকু-০১টি, (গ) মোটর সাইকেল-০১টি, (ঘ) মোবাইল ফোন-০৬টি সহ ছিনতাই দলের দলনেতা সহ ০৪ সদস্য ১। মোঃ সুজন আলী (২৭) (দলনেতা), পিতা-মৃত হুমায়ুন কবির, মাতা-মোসাঃ সায়েরা বেগম, সাং-কমলাকান্তপুর, (কারাইপাড়া), ২। মোঃ সেলিম রেজা (৪০), পিতা-মৃত নাসিম উদ্দিন, মাতা-মৃত রেহেনা বেগম, স্থায়ী ঠিকানা সাং-কল্যাণপুর ০১নং ওয়ার্ড, এপি সাং-শাহীবাগ বালুগ্রাম, ৩। আব্দুল জলিল (৪০), পিতা-মৃত নজরুল ইসলাম খোকা, মাতা-মৃত জুলেখা বেগম, সাং-শংকরবাটি মোল্লাপাড়া, ৪। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা-মোঃ তাজেমুল হক, মাতা-মোসাঃ কেসবানু, সাং-কাড়াইপাড়া, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদের গ্রেফতার করে।
উল্লেখ্য যে, বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধের প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
র্যাবের একটি গোয়েন্দা দল বর্নিত এলাকা হতে ছিনতাই এর প্রস্তুতিকালে ছিনতাই দলের দলনেতা সহ ০৪ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com