রাজশাহী প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীনের স্ত্রী নূর মহল বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহ.......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫বছর। তিনি চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে ¯^ামী, ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার রশিকনগর বাবুপুর গোরস্থানে নামাজে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com