চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা হতে কেজি ২শ গ্রাম হেরোইনসহ টুটুল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরীয় ইউনিয়নের বাগবাড়ী,মিয়াপুর গ্রামের মৃত্যঃ সাজ্জাদ আলীর ছেলে টুটুল ইসলাম(৩৬) । র্যাব-৫ চাঁপাই ক্যাম্প বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে,
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ২০:৫০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ৭নং চৌডালা ইউনিয়নের মাদ্রাসা মোড় গ্রামস্থ বিসমিল্লাহ ক্যামেরা বাজারে দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-১.১০০ (এক কেজি একশত গ্রাম) (খ) নগদ-৩০০০/(তিন হাজার) টাকা সহ আসামী ১। মোঃ টুটুল ইসলাম (৩৬), পিতা-মৃত সাজ্জাদ আলী, সাং-বাগবাড়ী মিয়াপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী করে দেখা যায়, জব্দকৃত হেরোইন অভিনব কায়দায় বাজারের ব্যাগে আলু এবং পেয়াজের নীচে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে ¯^ীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com