চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলার ওয়োরেন্টভুক্ত একজন আসামী আটক করেছে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি আলী নগর গ্রামের রেলগেট এলাকার সদও থানাধীন মোঃ মোজ্জামেল হকের ছেলে মোঃ তারেক। র্যাব-৫ মঙ্গলবার ৪.৩০মিনিটে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখ ১৩:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলীনগর রেলগেট এলাকা হতে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মামলা নং ৭০, তারিখ ২৪/০২/২০১৯, জিআর নং ১২৭/১৯(নবাব), স্মারক নং ৪৮৫, তারিখ ২৪/০২/২০১৯, প্রসেস নং-৪২২/২২, তারিখ ১৬/১০/২০২২ মোতাবেক ২০১৮ সালের মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ তারেক, পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-আলী নগর রেল গেইট, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল। উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com