চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জে বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে ২১টি স্টল স্থান পেয়েছে। শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com