প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ৫:৪৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের ভুয়া এনজিওর মালিক সহ ৫ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিওর মালিক, মূলহোতা এরিয়া ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার সহ পাঁচজন প্রতারককে আটক করেছে র্যাব
জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজার এলাকায় ভুয়া এনজিও সূচনা সমাজ উন্নয়ন সংস্থার অফিস থেকে সাধারণ মানুষের যমাকৃত ছয় কোটি টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিওর প্রতারক চক্রের সদস্যরা হলো উপজেলার মোবারক পুর ইউনিয়নের কালিচক গ্রামের লাইসেন আলীর ছেলে অলিউর রহমান(৪০), গঙ্গারামপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন( ২৮)উজ্জ্বল সাহার ছেলে শাজাহান আলী(২৬) সেবারুল রহমান (২৫)মতিউর রহমানের ছেলে সাকিবুল হাসান (২৮)কে ১৫৪০ টি পাশ বই,৭৫ ব্লাংক চেক,১৫টি শিল ব্যাগ সহ হাতেনাতে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে প্রতারণা চক্রের সাথে সঙ্ঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের টাকা গ্রহন করে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখে সূচনা ভূয়া এনজিও প্রতিষ্ঠা করে। গ্রাহকের যমাকৃত ছয় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়,অসংখ্য ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ভূয়া এনজিওর মালিক মূলহোতা,এরিয়া ম্যানেজার সল্পতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।শিবগঞ্জ থানায় মামলার অজু প্রক্রিয়াধীন
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.