নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শান্তিমোড় এলাকায় হতে ২০ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আশিক (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি রাজশাহী জেলার,তানোর থানাধীন,শিবপুর বহরোইলার আনোয়ার হোসেনের ছেলে আশিক(২২)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প শনিবার ৬.৩০মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে,
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহীর একটি সমšি^ত অপারেশন দল ২৯ অক্টোবর ২০২২ ইং তারিখ ১৭:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শান্তির মোড়স্থ এজেআর কুরিয়ার সার্ভিস অফিসের সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) গাঁজা-২০.৮ কেজি, (খ) মোবাইল ফোন-০১(এক) টি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ আশিক আলী (২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-শিবপুর বহরোইল, থানা-তানোর, জেলা-রাজশাহী’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে ¯^ীকার করে।
উল্লিখিত জব্দকৃত আলামত গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com