প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২২, ২:১৭ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে গ্রামপুলিশের জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী জেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এমএ নাছের, চাঁপাইনবাবগঞ্জের জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ , সম্পাদক সম্পাদক নুজরুল ইসলামসহ অন্যান্য গ্রাম পুলিশরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেন জেলার ৪৫ টি ইউনিয়নের প্রায় ৪৫০জন গ্রাম পুলিশ সদস্য।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.