প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২২, ৫:০৭ পি.এম
শিবগঞ্জে শিশুবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শিবগঞ্জ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আয়োজিত এবং ইউনিসেফ ও এসিডি’র সহযোগিতায় ইউপি হলরুমে অনুষ্ঠিত হয় এই সমাবেশে।
এসিডির উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম
প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার রহিমা রওনাক। আরো ছিলেন শ্যামপুর ইউনিয়নের ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গ্রাম পুলিশ, মিডিয়া প্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসিডির কিশোর কিশোরী দলের সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাল্যবিবাহ একটি জাতীয় সমস্যা। আর তাই বাল্য বিবাহ প্রতিরোধে প্রয়োজন সব মহলের একাত্মতা এবং দ্বায়িত্বশীলতা। আমরা সকলে যদি এক হয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সোচ্চার হই, তাহলে বাল্য বিবাহ প্রতিরোধ করা অবশ্যই সম্ভব হবে। গ্রাম পুলিশদের দায়িত্বশীল হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে হটলাইন নাম্বার ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সভাপতির বক্তব্যে বলেন, আমাদের ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সকলেই কঠোর অবস্থানে রয়েছি। আমরা যেখানেই বাল্য বিবাহের কোন খবর পাই, দ্রুত সেখানে উপস্থিত হয়ে সেই বিয়ে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করি। আমাদের সকলের লক্ষ্য আমরা আমাদের ইউনিয়নকে একটি বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তবে এর জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন। যে স্কুলে ছাত্র/ছাত্রীদের বিয়ে হচ্ছে সেই সব স্কুলে শিক্ষকদের শিশুবিবাহ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.