প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২২, ৩:১৫ পি.এম
শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ জিয়াউল হক । এতে প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দৈনিক দেশ বাংলার উপজেলা প্রতিনিধি
রফিকুল ইসলাম আহ্বায়ক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি প্রভাষক মোহাঃ মামুন উর রশিদ সদস্য এবং বিজয় টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন কে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সদস্যগণ।
এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে সাধারণ সভা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা সংবলিত সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.