চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার বিকালে নির্বাচন স্থগিত সংক্রান্ত একটি চিঠি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, গত ২৬ সে্েপ্টম্বর ১৭.০০.০০০০.০৭৯.৩৯.০০৮.২২/৬২৮ নম্বর পত্রের মাধ্যমে রিট পিটিশন নম্বর ১১০৭১/২০২২ এর ১৩ সে্েপ্টম্বর মহামান্য হাইকোর্টের আদেশের প্রতিপালনার্থে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম নির্দেশ দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এদিকে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে সীমানা জটিলতা দেখিয়ে উচ্চ আদালতে রীট পিটিশন করেছেন জেলার গোমস্তাপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের মোঃ শাহজাহান শেখের স্ত্রী শামীমা জাহান।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com