চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুনাইন বিন জামান, উপ-সহকারী কৃষি অফিসার আজম আলীসহ বিসিআইসি ও বিএডিসি ডিলারগণ। সভাপতির বক্তব্যে বলেন বর্তমানে আমন ধান চাষের ভরা মৌসুম চলছে। তাই কৃষক পর্যায়ে এখন রাসায়নিক সারের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকদের সারের চাহিদা পূরণে ডিলারদের অনুকূলে বরাদ্দকৃত সার সঠিক সময়ে উত্তোলন এবং নির্দিষ্ট পয়েন্টে বিক্রির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি নিদের্শনা মেনে সার বিক্রির জন্য ডিলারদের প্রতি আহবান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন সরকারের নিকট পর্যাপ্ত সারের মজুদ আছে। বিগত বছরের ন্যায় প্রতি মাসের শুরুতেই নিয়মিত ডিলার ভিত্তিক সার বরাদ্দ প্রদান করা হচ্ছে। কেউ মূল্য বৃদ্ধির উদ্দেশ্য অবৈধ মজুদ ও অনিয়ম করে কৃষককে আতংকগ্রস্থ করে ফসল উৎপাদন ব্যহত এবং সরকারকে বিব্রত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য ডিলারদের সজাগ থাকার আহবান জানান। পরিদর্শক কর্তৃক বিক্রয়াদেশ পাওয়া পর মূল্যতালিকা অনুযায়ী সার বিক্রয়, কৃষককে ক্যাশমেমো প্রদান, ক্রেতাদের তথ্য সংগ্রহের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য সকল ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হয়। উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষকদের পরিমিত সার ব্যবহারের পরামর্শ দিতে সকল ডিলার ও উপ সহকারি কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলায় মোট ২১ জন সার ডিলার রয়েছে। এদের মধ্যে বিসিআইসির ডিলার রয়েছে ১৬ জন এবং বিএডিসির ডিলার রয়েছে ৫ জন। বর্তমান সেপ্টেম্বর মাসে ২১ জন ডিলাদের মাঝে ইউরিয়া ৪৭৫ মে.টন, টিএসপি ৫৫ মে.টন, ডিএপি ৫৬০ মে.টন, এমওপি ২৫০ মে.টন বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে টিএসপি ২৩.১৭ মে. টন, এমওপি ৩৪.৬৫ এবং ডিএপি ২৯০.২১ এবং ইউরিয়া সার ৩৪৪.১৯ মে. টন মজুদ রয়েছে ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com