নিজস্ব প্রতিনিধঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা থেকে ৫-কেজি হেরোইনসহ হুমায়ন কবির (৩৭) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চররানীনগর গ্রামের দামেজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প বুধবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে, অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত ০৪.১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চররাণীনগর (বকচর) গ্রামে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানী অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি, মোবাইল-০১টি, সীমকার্ড-০১টি, নগদ=৫৭,০০০/-(সাতান্ন হাজার) টাকা উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ হুমায়ুন কবির (৩৭), পিতা-মোঃ দামেজ উদ্দিন, সাং-চররাণীনগর (বকচর), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ‘কে গ্রেফতার করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে ০৭/০৯/২০২২ তারিখ রাতে মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে একটি দল ৭/৮ কেজি হেরোইন সীমান্তে সংগ্রহ করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে দূর্গম চর এলাকায় ০৩ টি গ্রুপে বিভক্ত হয়ে র্যাবের অপারেশন দল দীর্ঘ ৪/৫ ঘন্টা নদীপথ অতিক্রম করে ছদ্মবেশে অবস্থান করে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে এক পর্যায়ে রাত ০৪.১৫ ঘটিকায় মোঃ হুমায়ুন কবিরের বাড়ি ঘেরাও করে তল্লাশী কার্যক্রম পরিচালনায় মাদক চোরাচালান চক্রের অন্যতম চোরাকারবারী কবিরকে ধরতে সক্ষম হয়। আমাদের গোয়েন্দা তথ্যমতে এই চালানের আরও ২/৩ কেজি হেরোইন ছিল কিন্তু আমাদের অপারেশন দল কবিরের বাসায় চিহ্নিত করার পূর্বেই ১/২ জন আসামী কিছু পরিমান হেরোইন চালানের উদ্দেশ্যে সরিয়ে ফেলেছে বলে ধারণা করা যায়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হেরোইন মজুদের কথা ¯^ীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ধৃত আসামী কবিরের শয়নকক্ষে তার খাটের নীচে থেকে ০১টি ব্যাগে সংরক্ষিত অবস্থায় উক্ত হেরোইন উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে আরো জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এবং পলাতক আসামী অত্যন্ত সংঘবদ্ধ মাদক চেইনের সাথে জড়িত। এই চেইনের সদস্যরা বর্ডার এলাকায় সীমান্তের ওপার হতে কৃষকের ছদ্মবেশে বা মাঝির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকে। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় মাদক সরবরাহ করেছে বলে স্বীকার করে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই রকম অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আসামীর
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com