
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:রাষ্ট্রীয় মর্যদায় সমাহিত হলো বীর মুক্তিযোদ্ধার ও শিবগঞ্জ মডেল সরকারী হাইস্কুলে শিক্ষক তৈমুর রহমানের লাল। তিনি শুক্রবার ভোর ৫টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নে ইলাহীররাজেউন)মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেণ। সকাল ১১টায় শিবগঞ্জ মহিলা কলেজ চত্বরে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনআহম্মেদ শিমুলের উপস্থিতিতে শিবগঞ্জ থানার ওসি(অপারেশন) আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্টীয় মর্যদা প্রদান করেন। এ সময় সংসদ সদস্যেও পক্ষ থেকে ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ টাকা প্রদান করা হয়। পরে সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা:সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার(ভ্থমি) জুবায়ের ইসলাম, বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ সহস্রাধিক লোক। পরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার জন্মস্থান দূর্লভপুর ইউনিয়নের দামুদিয়াড় গ্রামে অনুষ্ঠিত এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com