চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-ক্যাম্প চাঁপাই-৫। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইফপির আজমতপুর গ্রামের রফিকুল ইসলামের ছোলে নজরুল ইসলাম। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প সোমবার রাত ১১.৩০মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান যে,
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ০১ আগস্ট ২০২২ ইং তারিখ ২০০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ০৪ নং মোবারকপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট- ১৫৪২(এক হাজার পাঁচশত বিয়াল্লিশ) পিচ, (খ) মোবাইল ফোন-০১(এক)টি, (গ) সীমকার্ড-০২(দুই)টি সহ আসামী ১। মোঃ নজরুল ইসলাম (২৩), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ জোনাকী বেগম, সাং-আজমতপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com