নিজস্ব প্রতিনিধি ঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবেনা এ বিষয়কে সামনে রেখে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে উপকারভোগীদের মাঝে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম সম্পর্কে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চাপাইনবাবগঞ্জেরর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী কতৃক শুভ উদ্বোধনের পর এ উপজেলায় প্রথম পর্যায়ে ৭৩৭টি, দ্বিতীয় পর্যায়ে ৩০০টি, তৃতীয় পর্যায়ে ১ম ধাপে-৭৫টি এবং তৃতীয় পর্যায়ে ২য়ধাপে ৭৬ টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে। এ নিয়ে শিবগঞ্জ উপজেলায় সর্বমোট ১১৮৮ টি পরিবারের মাঝে জমি ও বাড়ী বরাদ্দ দেয়া হলো ।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com