তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে মৃদুল আহমেদ(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের চকপাড়া এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্রু জানান, শিশু মৃদুল আহমেদ দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে খালে ডুবে নিখোঁজ হয়। পরে তাকে বাড়ির লোকজন অনেক খোজাখুজি করেন। একপর্যায়ে শিশু মৃদুলের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com