বাংলা ট্রিবিউনের সাবেক সাংবাদিক সোহানা পারভিন তুলির (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর রায়েরবাজারের মদিনাবাগ মসজিদের পাশে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গণামধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেসরকারি সংস্থার প্রকল্প কর্মকর্তা হিসেবে কাজ করতেন তুলি। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এক বান্ধবীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পায় পুলিশ। সোহানা তুলির বাড়ি যশোর সদরে।
পুলিশ জানায়, ওই বাসার ছয় তলার দ্বিতীয় তলায় থাকতেন তিনি। বান্ধবীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। বিকেলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সোহানা তুলি। পড়াশোনা শেষে করে সাংবাদিকতা শুরু করেন তিনি।
