
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্বে রবিউল (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রবিউল ওই গ্রামের নউসাদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জেম আলী বলেন, বিকেলে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষ সাদের সঙ্গে রবিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে একটি লোহার সাবল দিয়ে রবিউলের মাথায় আঘাত করলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনা শুনে ঘটনাস্থলে ওসি স্যার নিজেই গিয়েছেন।
এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com