শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কোন ভাবেই থামছে না মৃত্যুর মিছিল। প্রায়দিন চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে দূর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মৃতের সংখ্যা। আর এই মৃত্যুর মিছিলে রোববার দিবাগত রাত ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে আব্দুল মান্নান নামে শিবগঞ্জের আরো একজন নিহত হয়।
নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের মড়লপাড়ার মৃত মোসাহাকের ছেলে আব্দুল মান্নান ওরফে মান্নু(৫২)।
নিহত মান্নু’র ভাগিনা তারিফ জানান, মামা বিভিন্ন স্থানে আমের আড়তে মালবাহী যানবাহন ভাড়ার জন্য ব্যবস্থা করতেন। রাতে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার পথে ঘোড়াস্ট্যান্ড নামক স্থানে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো।
রাত ২ টার পর স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে মারা যায় মামা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এস.আই জসিম উদ্দীন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার সকালে সোনামসজিদ থেকে ছেড়ে আসা কানসাট গামী পাওয়ার টিলারের সাথে ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষ এই দূর্ঘটনায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২)।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com