প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২২, ১১:৫১ এ.এম
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কানসাট বাঁশ পট্টিতে শনিবার সকাল সাড়ে আটটার সময় সোনামসজিদ থেকে কানসাট গামী পায়ার টিলারের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
ভ্যান আরোহী ভিক্ষা বৃত্তির উদ্দেশ্যে সোনামসজিদ যাওয়ার পথে পাওয়ার টিলার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান থেকে পরে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উপজেলার মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসাঃ লালবানু (৫২) কে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, পায়ার টিলারের ধাক্কায় এক জন নিহত হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.