চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা থেকে ইমন আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলীনগর গ্রামের ফিরিং আলীর ছেলে ইমন আলী(২০) র্যাব-৫ চাঁপাই ক্যাম্প বৃহস্পতিবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তীতে জানান যে,
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ৩০ জুন ২০২২ ইং তারিখ ১৩০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভাস্থ উত্তর ভবানীপুর (নয়াগোলা) মেসার্স লামিসা ট্রেডার্স প্রোঃ মোঃ মাসুম আলী এর ধানের গুদামের সামনে কাঁচা রাস্তার উপর নয়াগোলা হতে আতাহার বাজারগামী পাকা রাস্তার উত্তর পাশর্^ হতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলেট- ৬২৫ (ছয়শত পঁচিশ) পিচ, (খ) মোবাইল ফোন-০১(এক)টি, (গ) সীমকার্ড-০১(এক)টি এবং (ঘ) নগদ ১০০০/-(এক হাজার) টাকা সহ আসামী ১। মোঃ ইমন (২০), পিতা-মোঃ ফিরিং, মাতা-মোছাঃ নীলা বেগম, সাং-আলিনগর (ভুত পুকুর), থানা-ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com