প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২২, ৫:১৭ পি.এম
শিবগঞ্জে মেহরাব ভেঙ্গে মসজিদ দখলঃ গ্রামবাসীকে হুমকি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুর ঘুনটোলা গ্রামে শতাধিক বছরের ওয়াক্তিয়া মসজিদ দখলের ঘটনা ঘটেছে। সোমবার ২৮শে জুন রাত ২ ঘটিকার সময় ঘুনপাড়া ওয়াক্তিয়া মসজিদ এর প্রতিবেশী কালু মড়লের ছেলে আঃ কাইয়ুম ওরফে কয়েশ ও তার ছেলে মোঃ মিনাল ও মোঃ মমিন সহ পরিবারের লোকজনের সহযোগে মেহরাব ভেঙ্গে মসজিদ এর ভিতর খাট, খড়, হাড়ি পাতিল সহ আসবাবপত্র নিয়ে স্বপরিবারে মসজিদের ভিতর অবস্থান করে। গ্রামবাসী ফজরের নামাজ আদায় করতে গিয়ে ঘটনার প্রতিবাদ জানালে দুস্কৃতিকারীরা গ্রামবাসীকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, মেহরাব ভেঙ্গে মসজিদ দখলের বিষয়টি পুরোপুরি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.