ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায় বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ টিপু সুলতানের নির্দেশে আজ শনিবার ভোর রাতে উপজেলা ঘোষগাও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামে এস আই আব্দুল্লাহ আল মামুন ও এ এস আই সাইকুল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় মাদক ব্যবসায়ী কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ পাওয়া যায়। উপজেলা ঘোষগাও ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছেলে মোঃ জুয়েল মিয়া(২৬)। ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া অনেক দিন যাবত এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিমকে পাঠিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। অফিসার ইনচার্জ আরো বলেন ধোবাউড়া উপজেলায় মাদক ও জোয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com