আদমজী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে ইপিজেডের ভিতরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে বেলা সাড়ে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com