মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুরের রাজৈর ও কালকিনিতে মোট ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে (১৫ জুন) বৃহস্পতিবার। এ নির্বাচনে কালকিনির দুটি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়েছিলো তবে বিজয় অর্জন করেছে একটি ইউপিতে, অন্যটি হেরেছে। এদিকে রাজৈর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় প্রার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মত। ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হওয়ায় ভোট নিয়ে কোন প্রার্থী অভিযোগ তুলতে পারেনি তবে বয়োবৃদ্ধ ও অসচেতন ভোটাররা দীর্ঘখন লাইনে দাঁড়িয়ে কস্ট করেছেন। মুলত ইভিএম পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নেই। মাদারীপুর জেলা নির্বাচন অফিস জানান, কালকিনি এনায়েতনগরে মো সিরাজুল ইসলাম সরদার (আঃ লীগ), পূর্ব এনায়েতনগর নেয়ামুল আকন (সতন্ত্র)। রাজৈর উপজেলায় দলীয় প্রতিকহীন নির্বাচনে আমগ্রামে সুভাষ চন্দ্র সরকার, রবদরপাশায় মো গোলাম ফারুক হাওলাদার, খালিয়ায় সিরাজুল ইসলাম ছেরা মোল্লা, হোসেনপুরে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হয়েছেন। ছয়টি ইউনিয়ন পরিষদের কোথায় কোন অপ্রিয়কর ঘটনা ঘটেনি।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com