প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ৬:৫৩ পি.এম
শিবগঞ্জে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ” প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৯ জুন) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের ৩০ জন কৃষক/কৃষানীদের দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার সুনাইন বিন জামান এর সঞ্চালনা সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম।
প্রধান অতিথি প্রশিক্ষণে বলেন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে সময়মতো পৌঁছে দেওয়া কৃষি প্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। এর ফলে প্রতিকুল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যাবে তেমন অনুকুল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যাবে। সে কারণেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা দেশব্যাপী “ কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প” বাস্তবায়ন করছে। তিনি আরো বলেন, কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগিয়ে এলাকার ফসল উৎপাদন ও ফসল বৃদ্ধি করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.